বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের আলোর উৎসব দিপাবলী (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে সোমবার ও মঙ্গলবার দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
সোমবার (২৪ অক্টোবর) উভয় দেশের সম্মতিতে এ কার্যক্রম বন্ধ রাখা হয়। এর আগে, রবিবার (২৩ অক্টোবর) ভারতের দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন।
তিনি বলেন, ভারতীয়দের কালী পূজা উপলক্ষে উভয় দেশের সম্মতিতে বন্দরের কার্যক্রম দু’দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী ২৬ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে ইমিগ্রেসন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।
বিনিয়োগবার্তা/এমআর//



