পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

তিন পার্বত্য জেলার রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য ব্রিকফিল্ড স্থাপনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: তিন পার্বত্য জেলায় পরিবেশের সাথে সামঞ্জজ্য রেখে বিশেষ করে পরিবেশের ক্ষতি কম হয় সে দিকে লক্ষ্য রেখে তিন পার্বত্য জেলার রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য ব্রিকফিল্ড স্থাপনের বিষয়ে সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

সোমবার (২৪ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৩ম বৈঠক কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর
সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে পার্বত্য জেলা বান্দরবানের সীমান্তবর্তী এলাকা ও মায়ানমারের সীমান্ত পরিস্থিতি এবং বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে মায়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় ত্রিমুখী সংঘর্ষের প্রেক্ষিতে পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিজিবি কর্তৃক অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করাসহ
সীমান্তজুড়ে সর্তকতা ও কঠোর নজরদারী কার্যক্রম জোরদার করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়।

পার্বত্য জেলায় উগ্রবাদী সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা ও অপতৎপরতামূলক প্রশিক্ষণ চালাতে না পারে সেদিকে কঠোর নজরদারী বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটি
কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে// 


Comment As:

Comment (0)