plash

হোয়াটসঅ্যাপের পরিষেবা নিয়ে বিপাকে দেশের ব্যবহারকারীরা

বিনিয়োগবার্তা ডেস্ক: হোয়াটসঅ্যাপের পরিষেবা নিয়ে বিপাকে পড়েছেন সারাদেশের ব্যবহারকারীরা।

বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডিটেক্টর ডটকম বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে অভিযোগের সংখ্যা বৃদ্ধি দেখায়। ব্রাউজার সংস্করণে (https://web.whatsapp.com/) সংযোগ করার সময়, ইউআরএল ব্যবহারকারীকে জিজ্ঞাসা করে যে তাদের ইন্টারনেট ডাউন আছে কিনা, পরে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের লগ আউট করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানেও হোয়াটসঅ্যাপ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

মেটা থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত বছরের বড় বিভ্রাটের পর এই প্রথম হোয়াটসঅ্যাপ ডাউন হলো।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)