জেমিনি

জেমিনি সী ফুডের শেয়ার কারসাজি তদন্ত করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনি সী ফুডের শেয়ার কারসাজির ঘটনা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে কমিটি গঠন করেছে কমিশন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিএসইসির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর আসলামুল হুসনা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, বিএসইসির এডিশনাল ডিরেক্টর মুহাম্মদ রকিবুর রহমান এবং অ্যাসিসট্যান্ট ডিরেক্টর ফয়সাল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা কোম্পানির সম্প্রতি অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা, মার্কেট ম্যানুপুলেশন শনাক্তকরণ, ইনসাইডার ট্রেডিং এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ তদন্ত করবেন। আগামী ২০ কার্যদিবসের মধ্যে উক্ত তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম জানান, পুঁজিবাজারে যেকোনো ধরনের কারসাজির বিরুদ্ধে সোচ্চার বিএসইসি। এরই ধারাবাহিকতায় তালিকাভূক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সী ফুডের শেয়ার কারসাজির ঘটনা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন বিএসইসি। এ লক্ষ্যে একটি তদন্ত কমিচি গঠন করা হয়েছে। আগামী ২০ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)