শিক্ষক দিবস

গ্রাম ও শহরের পার্থক্য দূর করেছেন শেখ হাসিনা: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:  শেখ হাসিনা ক্ষমতায় আসার পর গ্রাম ও শহরের পার্থক্য দূর হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নে একাকার হয়ে গিয়েছে।

শুক্রবার সিলেটে জুড়ী নদীর ওপর একটি সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন, এ দেশ এখন আর গরিব ও ভিক্ষুকের দেশ নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করেছে। অন্যান্য সরকারের আমলে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া হয়েছে। আবারো জঙ্গিবাদের উত্থান হলে দেশ ধ্বংস হয়ে যাবে। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নেই।

পরে উপজেলা প্রশাসন আয়োজিত কৃষক সমাবেশে কৃষকদের মধ্যে সবজি বীজ বিতরণ করেন মন্ত্রী। একই দিনে তিনি একটি রাস্তার আরসিসি ঢালাইকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)