792

পোশাকশিল্পে সবুজ প্রযুক্তির উন্নয়নে সহযোগিতায় আগ্রহী এসকে ইকো প্লান্ট 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাকশিল্পে সবুজ প্রযুক্তির উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ পর্যায়ের পরিবেশমূলক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসকে ইকো প্লান্ট।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান পরিদর্শনকালে ঐ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ আগ্রহের জানানো হয়।

পরিদর্শনের উদ্দেশ্য ছিল এসকে ইকো প্লান্ট এর উদ্ভাবনী পরিবেশবান্ধব প্রযুক্তি, যা শিল্পখাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং ক্ষতিকর বর্জ্য হ্রাসের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সহায়তাকরে, সে বিষয়ে ধারণা অর্জন করা।

বিজিএমইএ প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, পরিচালক আসিফ আশরাফ, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. মো. শফিকুর রহমান এবং জায়ান্ট গ্রুপের পরিচালক আসাব আদিব হাসান।

এসকেইকোপ্লান্ট পরিদর্শনকালে বিজিএমইএ প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন জংহুন ওহ, হেড অফ ওয়েস্টরিসার্চ ল্যাব. জেহো হো, হেড অফ ওয়াটার রিসার্চ ল্যাব. সুংইওল চোই, টিম লিডার (স্কিল, এসকেইনোভেশনল্যাব) এবং টেড কিম, ম্যানেজার। তারা বিজিএমইএ এর প্রতিনিধিদলকে এসকেইকোপ্লান্ট এর উদ্ভাবনী প্রযুক্তি এবং সমাধানগুলো সম্পর্কে অবহিত করেন। 

শুক্রবার এসকে ইকো প্লান্ট পরিদর্শনকালে, বিজিএমইএ প্রতিনিধিদল বাংলাদেশের পোশাকশিল্পকে আরো দক্ষ এবং টেকসই করতে শিল্পে উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ এবং প্রক্রিয়া গ্রহণে সহায়তা করতে এসকেইকোপ্লান্ট এর সঙ্গে কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে উদ্ভাবনী প্রযুক্তি, বিশেষ করে ইনসিনারেশন বয়লার বর্জ্য তা পুনরুদ্ধার এবং স্লাজ  ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে একটি যৌথ কর্মশালার আয়োজন করার জন্য এসকেইকোপ্লান্ট দলকে ঢাকা সফরে আমন্ত্রণ জানান।
তারা বিজিএমইএর সঙ্গে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খুঁজে করার বিষয়ে তাদের ইচ্ছা প্রকাশ করেন।

ফারুক হাসান বলেন, বাংলাদেশের পোশাকশিল্প দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক ও টেকসই হওয়ার জন্য পরিবেশগত টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিও ওপর জোরদিচ্ছে।

তিনি এসকে ইকো প্লান্ট দলকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শক্তি ও সক্ষমতা তুলে ধরতে বিজিএমইএএর উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ উইক’এ অংশগ্রহণের জন আমন্ত্রণ জানান।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)