378

মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ

নিজস্ব প্রতিবেদক: ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নেমেছেন ইলিশ ধরতে। তবে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে উঠে আসছে উঠে আসছে চার থেকে পাঁচ কেজির পাঙাশ। ১৫ থেকে ২০ কেজি ওজনের পাঙাশও উঠে আসছে মাঝে মধ্যে। ভোলার মাছ ঘাট ও বাজার মেঘনার পাঙাশে ভরে গেছে।

রোববার সরেজমিন দেখা গেছে, মেঘনা তীরের ঘাটগুলোতে বড় বড় পাঙাশ কিনতে ভিড় করছেন ক্রেতারা। ভোলার ইলিশা, ধনিয়া তুলাতুলি, কাচিয়াকাঠির মাথা, ভোলার খাল ও নাছির মাঝি মাছ ঘাটে পাঙাশের ক্রেতাদের ভিড় ছিল। নদীর পাঙাশের চাহিদা এবং দামও বেশি। প্রতি কেজি নদীর পাঙাশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। 

জেলেরা বলছেন, পাঙাশেই তাদের লাভ বেশি। মাছ কিনতে আসা এক ব্যক্তি বলেন,  ঘাটে প্রচুর নদীর পাঙ্গাশ দেখে চার কেজি ওজনের একটি পাঙাস মাছ নিয়েছি।

ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে প্রচুর পাঙাশ আসছে। দামও নাগালের মধ্যেই।

মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, এ বছর অভিযান চালিয়ে মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল ও পাঙাশের পোনা ধ্বংস করার উপাদান উদ্ধার করা হয়েছে। ফলে নদীতে পাঙাশের উৎপাদন বেড়েছে। 

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)