শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংশোধন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা সংশোধন করেছে সরকার। সংশোধিত নীতিমালা অনুযায়ী নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের পাঠদান, একাডেমিক স্বীকৃতি, শিক্ষক-কর্মচারীর সনদ-কাগজপত্র জেলা ও উপজেলার কমিটির মাধ্যমে সরেজমিনে যাচাই করা হবে।

রবিবার (৩০ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সই করা এক পরিপত্র থেকে এ তথ্য জানা যায়। 

পরিপত্রে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেহজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২৬ (গ) অনুচ্ছের ক্ষমতাবলে ১৭.২ নম্বর সংশোধন করা হয়েছে। 

নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। 

সংশ্লিষ্ট বোর্ডসমূহ এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেবে। তবে কোনো আবেদন নীতিমালার বিধি বিধান সাপেক্ষে মঞ্জুর না হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নামঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে। 

নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা স্তর এমপিও কোড পাওয়ার পর প্রতিষ্ঠানের পাঠদান, একাডেমিক স্বীকৃতি ও অন্যান্য কাগজপত্র এবং ব্যক্তি এমপিওর ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের সব পরীক্ষার সনদ-মার্কশিট, এনটিআরসিএর নিবন্ধন, এনটিআরসিএর সুপারিশ ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র মূল্য কপিসহ উপজেলা-থানা ও জেলা কমিটি প্রতিষ্ঠানটি সরেজমিনে যাচাই করবেন। যাচাই শেষে সবঠিক থাকলে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে আবেদন করবেন। জেলা-অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে পাওয়া আবেদনগুলোর সংশ্লিষ্ট স্তর যাচাই করবেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)