স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পুলিশের ২ এডিশনাল ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক: পুলিশের দুই অতিরিক্ত উপ-মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। 

সোমবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদেরকে অবসরে পাঠানোর কথা জানানো হয়।

অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলম ও ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)