সরকার

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে ৮ দিন শুক্র ও শনিবার।

সোমবার (৩১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ছুটির এই তালিকা অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০২২ সালেও সরকারি ছুটি ২২ দিন ছিল। যার মধ্যে ৬ দিন ছিল শুক্র ও শনিবার।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)