বিএফআইইউ সংবাদ সম্মেলন

আর্থিক খা‌তে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২১-২২ অর্থবছ‌রের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

সোমবার (৩০ অক্টোবর) বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএফআইইউ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস। 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থ বছ‌রে আর্থিক খা‌তে সন্দেহজনক লেনদেন (এসটিআর) হয়েছে ৮ হাজার ৫৭১টি। ২০২০-২১ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি। এক বছ‌রে সন্দেহজনক লেনদেন বে‌ড়ে‌ছে ৬২ দশ‌মিক ৩২ শতাংশ বা ৩ হাজার ২৯১টি। ২০১৯-২০ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল ৩ হাজার ৬৭৫টি। আর ২০১৮-১৯ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল ৩ হাজার ৫৭৩টি। 

সংবাদ সম্মেলনে বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস বলেন, সব সন্দেহজনক লেনদেন (এসটিআর) অপরাধ নয়। লেন‌দেন সন্দেহজনক হ‌লে তদন্ত ক‌রি। এরপর য‌দি কো‌নও অপরা‌ধের তথ্য প্রমাণ মে‌লে তাহ‌লে আমরা তা‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নি‌য়ে‌ছি। এ পর্যন্ত অনেক ব্যাংক ও আর্থিক প্র‌তিষ্ঠা‌নের গ্রাহক ও সংশ্লিষ্টদের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। 

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়, পুরো অর্থবছরে সর্বোচ্চ ৭ হাজার ৯৯৯টি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট জমা দিয়েছে ব্যাংকগুলো। তার আগের অর্থ বছ‌রে ৪ হাজার ৪৯৫টি রিপোর্ট জমা দিয়েছিল ব্যাংকগুলো। আর্থিক প্র‌তিষ্ঠা‌নগু‌লো রিপোর্ট জমা দেয় ১০৬টি। আর এক্সচেঞ্জ হাউসগুলো ৪৫৭টি রি‌পোর্ট জমা দিয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ, বিএফআইইউ প‌রিচালক র‌ফিকুল ইসলাম, অতি‌রিক্ত প‌রিচালক কামাল হোসাইন। 

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)