WhatsApp Image 2022-10-31 at 5

জার্মানিকে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারের অনুরোধ বিজিএমইএ’র

নিজস্ব প্রতিবেদক: জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা উন্মোচন করতে দেশ দু’টির মধ্যে সহযোগিতা জোরদার করণের উপর জোর দিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

একইসঙ্গে বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিশেষ করে শিল্পে পরিবেশগত টেকসই ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে এবং জার্মানিতে বাংলাদেশের পোশাক রপ্তানি সম্প্রসারণের জন্য জার্মানির সহযোগিতা কামনা করেছেন তিনি।

শনিবার (২৯ অক্টোবর ২০২২) ঢাকায় জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) এর পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার (Dr Bärbel Kofler) এর সঙ্গে সাক্ষাতকালে এ সহযোগিতা প্রদানের অনুরোধ জানান বিজ্িমেইএ সভাপতি।

ড. কফলার এর বাংলাদেশ সফর উপলক্ষে ঢাকায় জার্মান দূতাবাস কর্তৃক আয়োজিত ডিনার মিটিংয়ে জার্মান পার্লামেন্টের সদস্যরা এবং জার্মান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৈশভোজ সভায় এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তোরণ এবং জার্মানি ও ইউরোপে নতুন সাপ্লাই চেইন আইনের প্রেক্ষাপটে বাংলাদেশের পোশাক শিল্প খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলোর ওপর আলোকপাত করা হয়।

তারা সরবরাহকারী এবং শ্রমিকদের উপর সাপ্লাই চেইন সংক্রান্ত নতুন আইনের প্রভাব এবং নতুন আইন মেনে ব্যবসা চালিয়ে যাওয়ার উপায়গুলো নিয়েও আলোচনা করেন।

ফারুক হাসান উত্তম সাপ্লাই চেইন তৈরিতে সরকার, ক্রেতা এবং সরবরাহকারীদের সম্পৃক্ত করে যৌথভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ এবং আশাবাদ ব্যক্ত করে বলেন যে এতে করে সকল পক্ষ উপকৃত হবে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শক্তি ও সক্ষমতা তুলে ধরতে বিজিএমইএ এর উদ্যোগে ১২-১৮ নভেম্বর ২০২২ ঢাকায় অনুষ্ঠিতব্য “মেইড ইন বাংলাদেশ উইক”এ অংশগ্রহনের জন্য ড. বারবেল কফলার-কে আমন্ত্রণ জানান। সভায় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)