৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে সরকার
নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, আসন্ন আমন মৌসুমে ৫ লাখ টন চাল ও ৩ লাখ টন ধান কিনবে সরকার। প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকা দরে কেনা হবে।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, এ বছর পাঁচ লাখ টন চাল ও তিন লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল ৪২ টাকা ও ধান ২৮ টাকায় কেনা হবে। আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে কেনা।
এর আগে গত বছর আমন মৌসুমে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল কিনেছিল সরকার।
এ সময় কৃষি, বাণিজ্য, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



