স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনার চেয়ে ক্যানসারে মৃত্যু তিনগুণ বেশি

নিজস্ব প্রতিবেদক: দেশে গত এক বছরে করোনার চেয়ে তিনগুণ বেশি মানুষ ক্যানসারে মারা গেছেন বলে জানিয়েছেন জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এসময় বাংলাদেশে এখনো ক্যানসারের চিকিৎসা উন্নত হয়নি বলেও জানান সরকারের এই মন্ত্রী।

বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি সংক্রান্ত তথ্য ও ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করতে পারলে, এই রোগ থেকে শতভাগ সুস্থ হয়ে ওঠার চিকিৎসা রয়েছে। আটটি বিভাগীয় ক্যানসার সেন্টারে আমরা সেই চিকিৎসা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পর্যায়ক্রমে প্রতি জেলায় মেমোগ্রাফি মেশিন প্রদান করবো।

তিনি বলেন, প্রায় ১৩ হাজার নারী প্রতিবছর স্তন ক্যানসারে আক্রান্ত হন। এরমধ্যে মৃত্যুবরণ করেন প্রায় সাত হাজার মানুষ। জরায়ু মুখ ক্যানসারে আট হাজার নারী আক্রান্ত হন, এর মধ্যে মারা যান পাঁচ হাজার।

তিনি আরও বলেন, প্রতিবছর দেড় লাখ লোক নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। ১৫-১৮ লাখ ক্যানসারের রোগী বাংলাদেশে রয়েছে। তিন বছরে করোনায় যে পরিমাণ মৃত্যু হয়েছে, গত এক বছরে ক্যানসারে তার চেয়ে তিনগুণ বেশি রোগী মারা গেছেন। ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য ৫৭০টি সেন্টার করা হয়েছে। যার মাধ্যমে প্রাথমিক স্ক্রিনিং করা হয়। 

এছাড়া ক্যানসার পজিটিভ রোগীর জন্য ৪৩টি কলোসকপি সেন্টার করা হয়েছে। আমাদের পরিকল্পনা এবং নির্দেশনা রয়েছে ৫০০টি উপজেলায় ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সেন্টার করার, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। 

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)