747

বৃহস্পতিবার থেকে এলপিজির নতুন দাম কার্যকর

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডার দাম ৫১ টাকা বেড়ে হয়েছে এক হাজার ২৫১ টাকা। এর আগে ছিল এক হাজার ২০০ টাকা।

বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। 

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির  নতুন মূল্য বৃদ্ধির ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমান মূল্য এক হাজার ২৫১ টাকা। এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)