১৫ অক্টোবর নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক বসবে নির্বাচন কমিশন

রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: রংপুর আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্তও গৃহীত হয়। এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাসমূহ হলো (১) বাঘা, রাজশাহী (২) বিরল, দিনাজপুর (৩) বোদা, পঞ্চগড় (৪) আলফাডাঙ্গা, ফরিদপুর এবং (৫) বনপাড়া, নাটোর।

রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাসমূহের নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮.৩০ মিনিট হতে বিকাল ৪.৩০ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এছাড়া রংপুর সিটি কর্পোরেশন ও পৌরসভাসমূহের নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নেয়া হয় এ বৈঠকে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)