242

প্রযুক্তি ছাড়া জীবনকে সহজ করার উপায় নেই: টেলিযোগাযোগমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, প্রযুক্তির চেয়ে জনবান্ধব আর কিছু নেই। প্রযুক্তি ছাড়া জীবনকে সহজ-সরল এবং কষ্টহীন করার কোনো উপায় নেই।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ‘বাঘ ইকো মোটরস’ নামে পরিবহন উৎপাদনকারী প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সৌরবিদ্যুৎ চালিত টু-হুইলার, থ্রি-হুইলার ও ফোর-হুইলার ইলেকট্রনিক গাড়ি নিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করলো ‘বাঘ ইকো মোটরস’। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই গাড়িগুলোতে রয়েছে ইন্টারনেট সুবিধাসহ ফ্রি ওয়াইফাই, জিপিএস ট্র‍্যাকিং, মোবাইল চার্জ, প্যানিক বাটন, ২৪ ঘণ্টা ভিডিও মনিটরিং, ব্যাটারি ও চার্জিং ম্যানেজমেন্ট সিস্টেম।

এই গাড়ির উদ্বোধনকে যুগান্তকারী উল্লেখ করে মন্ত্রী বলেন, আজ আমার মনে হলো আমরা পঞ্চম শিল্প বিপ্লবে পা দিলাম। পৃথিবীকে বুক ফুলিয়ে আমরা বলতে পারবো তোমরা প্রস্তুত হও, বাংলাদেশ তোমাদের নেতৃত্ব দিচ্ছে। ‘বাঘ ইকো মোটরস’ লিমিটেড শূন্যতার মধ্য থেকে উঠে এসেছে। এটি কেবল বাংলাদেশের মানুষের কাছে নয়, সারা পৃথিবীর মানুষের কাছে উদ্ভাবনের প্রতীক হয়ে থাকবে।

তিনি আরো বলেন, আমরা তথ্যপ্রযুক্তির চর্চা করছি। এই চর্চার নানাবিধ প্রয়োগ যেখানে-সেখানে দেখতে পাচ্ছি। নিজের চোখে যখন ‘বাঘ ইকো মোটরস’-এর পণ্যগুলো দেখলাম, আকাশ থেকে পড়েছি। এর মাধ্যমে ৬ টাকার ভাড়া ৬০ পয়সায় নামিয়ে নিয়ে আসবে, এটা অবিশ্বাস্য। ৬০ পয়সায় কোথাও যাতায়াত করতে পারা একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মোস্তফা জব্বার বলেন, আমি বিশ্বাস করি বাঙালির যে মেধা, বাঙালির যে শক্তি, এই শক্তির সঙ্গে পৃথিবীর কোনো দেশের তুলনা হয় না। বাংলাদেশের মানুষ আইওটি ডিভাইস তৈরি করেছে, ডেটা সেন্টার থেকে শুরু করে এই গাড়ির সার্বিক উদ্ভাবনে যা যা দরকার তার সবকিছু করেছে, এটা সত্যিই গর্বের।

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আমাদের এমন কাজই করা দরকার। যা মানুষের ৬ টাকাকে ৬ পয়সায় রূপান্তরিত করবে। ‘বাঘ ইকো মোটরস’র গাড়িতে যে সুযোগ-সুবিধা দেখেছি, এটি এক সময় বাংলাদেশের গ্রাহকরা কল্পনাও করতে পারেনি

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)