এমপি সেলিম উদ্দিনকে জাপা থেকে অব্যাহতি

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিনকে দল থেকে অব্যাহতি দিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

গতকাল মঙ্গলবার (২০ জুন) জাপা চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি জানানো হয়, পার্টির গঠনতন্ত্রের ২১/১/ক ধারা মোতাবেক এরশাদ তার আন্তজার্তিক বিষয়ক উপদেষ্টা পদ থেকে সেলিম উদ্দিনকে এমপিকে অব্যাহতি প্রদান করেন।

১২ জুন দলের প্রেসিডিয়াম সদস্য তাজ রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য ১৮ জুন পর্যন্ত সময় বেধে দেন হুসেইন মুহম্মদ এরশাদ। এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করলে সেলিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছিরেন তিনি।উক্ত সময়ের মধ্যে তাজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করায় মঙ্গলবার সেলিম উদ্দিনকে দল থেকে অব্যাহতি দিয়েছেন এরশাদ।

(এমআইআর/ ২১ জুন ২০১৭)


Comment As:

Comment (0)