একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী

অক্টোবরে মূল্যস্ফীতি ৮ দশমিক ৯১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে মূল্যস্ফীতি সেপ্টেম্বরের চেয়ে অক্টোবরে কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ১ শতাংশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত আগস্টে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ১০ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছিল। যা সেপ্টেম্বরে ৯ দশমিক ১ শতাংশে নেমে আসে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। এরপর আর এই সূচক ৯ শতাংশের উপরে ওঠেনি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় কয়েক মাস ধরেই দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এসব বিষয়ের ওপর পড়ে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)