sjan

নরসিংদীতে গৃহবধূ লাভলী হত্যা, স্বামী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় গৃহবধূ লাভলী বেগম হত্যা মামলার প্রধান আসামি সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ফরিদপুর জেলার আটরশি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

গত শনিবার (৫ নভেম্বর) রাতে লাভলী আক্তারকে ছুরিকাঘাতে খুন করে গা ঢাকা দেয় স্বামী সুজন মিয়া। গ্রেফতারকৃত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। ১৩ বছর আগে পারিবারিকভাবে লাভলী আক্তারকে বিয়ে করেন সুজন মিয়া।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্প্রতি প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসেন সুজন মিয়া। প্রবাসে থাকা অবস্থায় ও দেশে ফিরে সুজন মিয়া ঋণগ্রস্ত হয়ে পড়েন। এদিকে স্ত্রী লাভলী আক্তার মোবাইল ফোনে অন্য ছেলেদের সঙ্গে কথা বলার কারণে তা নিয়ে সন্দেহ করতেন স্বামী সুজন মিয়া। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শনিবার রাতে বাসায় ফিরে এলে স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে ঝগড়া হলে এক পর্যায়ে সুজন মিয়া তার স্ত্রী লাভলী বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করেন। পরবর্তীতে সুজন মিয়া ও পরিবারের লোকজন সবাই লাভলী বেগমকে মৃত অবস্থায় একা রেখে পালিয়ে যান।

ঐ পুলিশ কর্মকর্তা আরো জানান, সুজন মিয়া জিজ্ঞাসাবাদে লাভলী বেগমকে ছুরিকাঘাত করে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

গৃহবধূ লাভলী বেগম হত্যার ঘটনায় তার মা মালেকা বেগম সোমবার (৭ নভেম্বর) রাতে সুজন মিয়া ও তার বাবা-মাকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 

বিনিয়োগবার্তা/এসএল// শারা/


Comment As:

Comment (0)