তথ্যসচিব হুমায়ুন কবীর

সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের গুরুত্বারোপ করেছেন তথ্যসচিব

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, গতিশীলতা, দায়বদ্ধতা ও সমন্বয়ের পাশাপাশি নারী সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন নতুন তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। একইসঙ্গে কর্মচারীদের আর্থিক অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (০৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা নিজ নিজ সংস্থার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিবরণের চিত্র সভাকক্ষের পর্দায় প্রক্ষেপণের মাধ্যমে তুলে ধরেন। 

সচিব হুমায়ুন কবীর দপ্তরগুলোর কাজের বিবরণ দেখেন এবং জনবল স্বল্পতা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন। 

তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে তথ্যখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকতার সঙ্গে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন জনগণকে উপকৃত করার পাশাপাশি দেশকেও এগিয়ে নেবে। 

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তরগুলোর প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)