Juboleage Traffic

যুবলীগের মহাসমাবেশ শুক্রবার, যেসব পথে যান চলাচল নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মহাসমাবেশে কয়েক লাখ মানুষ উপস্থিত থাকবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকার রাস্তা বন্ধ এবং রোড ডাইভারশন দেওয়া হবে। ডিএমপি বলছে, মহাসমাবেশে মানুষের বিপুল সমাবেশ ঘটবে। তাই এদিন ট্রাফিক ব্যবস্থা ভিন্ন থাকবে।

কাটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং- এসব এলাকা, রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

অনুষ্ঠান উপলক্ষে আসা গাড়িগুলো নিম্নলিখিত এলাকায় পার্কিং করতে হবে-

মহসিন হল মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ভিআইপি); মলচত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়; পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; ফুলার রোড রাস্তার দুই পাশে; দোয়েল চত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; পলাশী ক্রসিং হতে নিলক্ষেত ক্রসিং পর্যন্ত রাস্তার দুই পাশে; সবজি বাগান হতে নেভাল গ্যাপ পর্যন্ত; সুগন্ধা হতে অফিসার্স ক্লাব ক্রসিং পর্যন্ত; হলি ফ্যামিলি হাসপাতাল গলি; নেভাল গেইট এলাকা; হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশে; মিন্টো রোড ক্রসিং হতে পুলিশ ভবন ক্রসিং এবং দিলকুশা ও মতিঝিল এলাকার রাস্তার দুই পাশে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)