৩০ কোম্পানির বাসে ই-টিকিটিং

ই-টিকিটিংয়ে রাজধানীর ৩০ কোম্পানির বাস

নিজস্ব প্রতিবেদক: ই-টিকিটিংয়ের আওতায় আসছে রাজধানীর মিরপুরের ৩০টি কোম্পানির বাস। আগামীকাল রবিবার (১৩ নভেম্বর) থেকে রাজধানীতে ৩০টা কোম্পানি ই-টিকেটিং পদ্ধতি চালু করবে।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে ‘রাজধানী ঢাকার গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালু’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে চলাচলকারী ৬০টি কোম্পানির বাস এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকা শহরতলীর ৯৭টি কোম্পানির বাস ই-টিকিটিংয়ের আওতায় চলাচল করবে।

এনায়েত উল্লাহ বলেন, ই-টিকিটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন। সবাইকে ই-টিকিটিংয়ের আওতায় আসতে হবে।

যত্রতত্র গাড়ি থামানো এবং প্রতিযোগিতা বন্ধে সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
 
বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)