ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
জেলা প্রতিনিধি: দুই ঘণ্টা পর জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সকালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টা ৩৮ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিন টেনে শ্রীপুর স্টেশনে আনা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শনিবার সকালের দিকে জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে করে জয়দেবপুর-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
এতে ময়মনসিংহ গামী মহুয়া এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে ও ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস কাওরাইদ স্টেশন এলাকায় যাত্রাবিরতি করছে।
তিনি আরও বলেন, আরেকটি ট্রেনের ইঞ্জিন এনে বিকল ট্রেনে যুক্ত করা হয়। এরপর দুপুর পৌনে ১ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিনিয়োগবার্তা/এমআর//



