‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২ ’জিতল বেক্সিমকো কম্পিউটারস
ডেস্ক রিপোর্ট: গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন সার্ভিসেস ক্যাটাগরিতে‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড-২০২২’ উইনার ক্যাটাগরিতে পুরষ্কার জিতেছে বেক্সমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটারস লিমিটেড(বিসিএল)।
দেশের তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ‘খাদ্য বান্ধব কর্মসূচি (এফএফপি)’র আওতায় আড়ম্বরপূর্ণ আয়োজনে বিসিএলকে এ পুরস্কার দেয়া হয়।
"খাদ্য বান্ধব কর্মসূচি" (এফএফপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্ন, যেখানে ভর্তুকি মূল্যে চাল প্রদানের মাধ্যমে দুর্বল পরিবার এবং গ্রামীণ পরিবারগুলোকে পুষ্টি সহায়তা নিশ্চিত করা হবে।
জানা গেছে, "খাদ্য বান্ধব কর্মসূচি" এর আওতায় অত্যন্ত দরিদ্র পরিবার, যাদের সত্যিকার অর্থেই খাদ্যের প্রয়োজন- এ রকম ৪.২৫ মিলিয়ন মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। পরিবারগুলো এই উদ্যোগ থেকে উপকৃত হওয়ার জন্য, তাদেরকে সঠিকভাবে শনাক্ত করার জন্য একটি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই উদ্যোগটি ২০২২ সালের মার্চ মাসে শুরু হয়েছিল এবং মাত্র ৫ মাসের মধ্যেই বিসিএল এই কর্মসূচি বাস্তবায়ন করতে সফল হয়েছে।
"খাদ্য বান্ধব কর্মসূচি" (এফএফপি) সরকারি পর্যায় থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত এবং মধ্যস্থতাকারীদের মূল্য নির্ধারণ ও সঠিকভাবে বিতরণ কার্যক্রম পরিচালনা করতে সহায়তা প্রদান করবে। প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের খাদ্য শস্য এফএফপি সিস্টেমের মাধ্যমে সরবরাহ করা হবে। ২৮ বিলিয়ন মার্কিন ডলারের সমন্বিত মূল্যের সরবরাহ এবং বিতরণ বাজারগুলো এএফপি সার্টিফিকেশন প্রক্রিয়াগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এই সূত্র থেকে আরও জানিয়েছে যে, এই প্রযুক্তির ফলে চাল বিতরণের পাশাপাশি সঠিক বাজার পর্যবেক্ষণের পাশাপাশি সঠিক মূল্য নির্ধারণ করা যাবে।
সুবিধাবঞ্চিত ও খাদ্য সহায়তাপ্রাপ্তিতে যোগ্য পরিবার চিহ্নিত করার জন্য এই কর্মসূচি সরকারী নীতি মেনেই করা হয়েছে। দেশে দরিদ্র ও অতি দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করতে এই কর্মসূচি একনিষ্ঠভাবে কাজ করছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ নিরবচ্ছিন্ন ও দ্রুততার সাথে খাদ্য বিতরণ করার জন্য “খাদ্য বান্ধবকর্মসূচি” স্থাপন করা হয়েছে।
এই উদ্যোগের ফলে খরচ হ্রাস, জবাবদিহি, দক্ষ ও শৃঙ্খল সরবরাহ নিশ্চিত এবং পুষ্টির অন্তর্ভুক্তি, স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। এ বছর দেশের তথ্য প্রযুক্তি খাতের সৃজনশীল প্রকল্প ও পণ্যকে সম্মান জানাতে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২-এ ৩৬টি বিভাগে ৬৮টি পুরস্কার প্রদান করেছে।
এই প্রতিযোগিতা থেকে চ্যাম্পিয়ন মনোনয়নপ্রাপ্ত প্রকল্পগুলো প্যাসিফিক আইটি শিল্পের অস্কার হিসাবে পরিচিত এশিয়া-প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স অ্যাওয়ার্ডস (অ্যাপিকটা) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//



