বার্মিংহ্যামের মেয়রের সম্মানে ডিএসসিসি মেয়রের মধ্যাহ্ন ভোজ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের বার্মিংহ্যাম (ওয়েস্ট মিডল্যান্ডস) এর মেয়র অ্যান্ডি স্টিটের (Andy Street) সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের ফোয়া
রা চত্বর সংলগ্ন লনে এই মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এর আগে দুপুর ১.৪০টায় নগর ভবনে পৌঁছালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বার্মিংহ্যাম (ওয়েস্ট মিডল্যান্ডস) এর মেয়র অ্যান্ডি স্টিটকে স্বাগত জানান। পরে দুই মেয়র নগর ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সম্মাননা স্মারক হস্তান্তর করেন। এর পরে অ্যান্ডি স্টিট মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এ সময় তিনি সেখানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।
এছাড়াও মধ্যাহ্নভোজ আয়োজনের জন্য করপোরেশনের মেয়রসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে বার্মিংহ্যাম মেয়র নগর ভবন চত্বরে একটি কদম ফুল গাছ রোপণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, পরিবহন মহা-ব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, মেয়র প্যানেলের এক নম্বর সদস্য ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহসহ মেয়র প্যানেলের সদস্যবৃন্দ, স্থায়ী কমিটিসমূহের সভাপতি ও সদস্যবৃন্দ এবং করপোরেশনের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের বার্মিংহ্যাম (ওয়েস্ট মিডল্যান্ডস) এর মেয়র অ্যান্ডি স্টিট প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। গত ১৩ নভেম্বর বিকেলে তিনি ঢাকা পৌঁছান। তিনি আগামীকাল সিলেটে কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সন্ধ্যায় ঢাকা ছেড়ে যাবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//



