বাংলাদেশ ব্যাংক ১

৬৮ বার পেছালো রিজার্ভ চুরির প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন ফের পেছালো। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৬৮ বারের মতো পেছালো। আগামী বছরের ১লা জানুয়ারি পরবর্তী প্রতিবেদন জমা দেয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত। 

বুধবার (১৬ নভেম্বর) মামলার প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল।

কিন্তু অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন জমা না দেয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এই দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন। 

পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন আদালত।  ১৬ মার্চ মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সেই থেকে চার বছরেও প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)