nrr

নরসিংদীতে বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে প্রধান আসামি করে ২৬ জনের নামে মামলা হয়ে। এ মামলায় অজ্ঞাত আরও ৪০-৫০ জনসহ প্রায় ৭০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে সদর মডেল থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষতিসাধন, যানবাহন, শিল্প প্রতিষ্ঠান, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন ও নাশকতা সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি ও ত্রাস সৃষ্টির লক্ষ্যে উদ্ধারকৃত বিষ্ফোরকদ্রব্য ও ককটেল নিজেদের হেফাজতে রেখেছিল। এছাড়া সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধাদানের উদ্দেশে আক্রমণ করে।

মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে ১টি রিভলবারসহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেলকে আটক করে। পরে রিভলবারটি লাইসেন্সকৃত বলে জানতে পারে পুলিশ। একই সময় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়ক থেকে বস্তায় রাখা ককটেল  সদৃশ সরঞ্জাম ও ছাদ থেকে মশালে ব্যবহৃত বেশ কিছু সংখ্যক লাঠি উদ্ধার করা হয়।

বিনিয়োগবার্তা/এসএইচআর/এস্এল//


Comment As:

Comment (0)