সেতুমন্ত্রীর সঙ্গে জাপানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাইকো।
রবিবার (২০ নভেম্বর) সচিবালয়ে সাক্ষাৎতের সময় জাপান সরকারের সহায়তায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এরআগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ সংশ্লিষ্ট দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



