WhatsApp Image 2022-11-20 at 4

ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকতে চায় ব্র্যাক ইপিএল

নিজস্ব প্রতিবেদক: ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকতে চায় পুঁজিবাজারের অন্যতম মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

শনিবার (১৯ নভেম্বর ২০২২)  ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাঃ) লিমিটেড- ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানের এক পর্যায়ে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ এর হেড অব কর্পোরেট বিজনেস কনক এ অভিপ্রায় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব উল্লাহ ডন, সহ-সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারশন। তাছাড়া ফেডারশন পক্ষ থেকে আরো ছিলেন আশিকুর রহমান মিকু, সাধারণ সম্পাদক এবং কাজী আব্দুল হান্নান, সম্পাদক, ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগ। 

ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগের এ আয়োজনে স্পন্সর প্রতিষ্ঠান ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব কর্পোরেট বিজনেস রিফাত হাসান কনক। 

অনুষ্ঠানে বক্তব্য প্রদানের এক পর্যায়ে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ থেকে কনক আরো বলেন, দেশে প্রথম সারির ক্রীড়ার মধ্যে থাকলেও, জনপ্রিয়তায় ফুটবল, ক্রিকেট, হকির অনেক পরে অবস্থান এ খেলাটির। এ ধরণের খেলাগুলোও যেন সামনে আসতে পারে, জনপ্রিয় হয়ে ওঠে এবং অংশগ্রহন আরো বাড়ে সেজন্য সমাজে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। 

বেলুন উড্ডয়নের মাধ্যমে ঢাকা মহানগরী ১ম ও ২য় বিভাগ ভলিবল লীগ ২০২২ এর উদ্বোধন ঘোষনা করা হয় এবং উপস্থিত অতিথিরা প্রথম দিনের খেলা উপভোগ করেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)