ইসলামী ব্যাংক ও ‘নগদ’ ইসলামিকের একসঙ্গে পথচলা শুরু
নিজস্ব প্রতিবেদক: ইসলামী জীবনধারা মেনে আর্থিক লেনদেন আরও সহজ করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।
এখন থেকে নগদ ও নগদ ইসলামিক-এর গ্রাহকরা ইসলামী ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি, ডিপিএস ও রেমিট্যান্স লেনদেন করতে পারবেন। এছাড়া ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমেও নিতে পারবেন নগদ ও নগদ ইসলামিক-এর সেবা।
ইসলামী জীবনধারা মেনে আর্থিক লেনদেন আরও সহজ করতে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর সঙ্গে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে।
এখন থেকে নগদ ও নগদ ইসলামিক-এর গ্রাহকরা ইসলামী ব্যাংকের মাধ্যমে অ্যাড মানি, ডিপিএস ও রেমিট্যান্স লেনদেন করতে পারবেন। এছাড়া ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমেও নিতে পারবেন নগদ ও নগদ ইসলামিক-এর সেবা।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, নগদ বিভিন্ন ধরনের ভাতা বিতরণ করতে করতে আজ এ পর্যন্ত এসেছে। আজকে ইসলামী ব্যাংকের সঙ্গে নগদ-এর যে হ্যান্ডশেক হলো, তা অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। আসুন আমরা ইসলামী ব্যাংক ও নগদ ইসলামিক-এর জন্য শুভ কামনা করি। আমরা বাংলাদেশের সমৃদ্ধি দেখতে চাই, ডিজিটাল বাংলাদেশের পথ ধরেই সমৃদ্ধি আসবে, সেই আশা প্রকাশ করি।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, নগদ সাড়ে তিন বছরে সাড়ে ছয় কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভূক্তিতে এনেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। নগদ ইসলামিক সেবা চালু করেছে। এটি সময়ের দাবি এবং এ দেশের কোটি কোটি মানুষ হৃদয়ে যে বিষয়টি লালন করে সেটি নগদ নিয়ে এসেছে। এটি আরও অনেক বেশি সফল হবে, আমি বিশ্বাস করি।
তিনি বলেন, আমি মনে করি আমাদের অ্যাপ সেলফিন আর নগদ ইসলামিকের কলাবরেশনের মাধ্যমে আরও মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে পারবো।
ইসলামী ব্যাংকের সঙ্গে নগদ-এর আনুষ্ঠানিক পথচলার বিষয়ে ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমি ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাই নগদ-এর সঙ্গে পথচলা শুরুর জন্য। ব্যাংকগুলোর জন্য মানুষের পাশে সেবা নিয়ে যাওয়া সম্ভব না, যেটি নগদ-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সম্ভব। আমরা চাই আগামী বছর নগদ-এর সাড়ে ছয় কোটি গ্রাহককে স্মার্ট কার্ড দিতে।
তিনি বলেন, ‘নগদ-এর ভিশনই ছিল যত কম খরচে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সেই সময় থেকে আমরা মানুষের জন্য ইনোভেশন নিয়ে কাজ করছি। দেশের এমএফএস সেবা কারও কাছে জিম্মি থাকবে না, আমরা এ সেবাকে সবার কাছে নিয়ে যেতে চাই।
২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংক-এর গ্রাহকরা নিজ অ্যাকাউন্ট থেকে যেকোনো ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টে ৩৫৫০ টাকা অ্যাড মানি করলেই সঙ্গে সঙ্গে উপহার হিসেবে পাচ্ছেন ৩০ টাকা মোবাইল রিচার্জ। এ উপহার নগদ ইসলামিক অ্যাকাউন্টের নম্বরে পৌঁছে যাবে। একজন গ্রাহক একবার এ উপহার পাবেন। অফারটি নগদ ইসলামিক-এর পাশাপাশি নগদ গ্রাহকরাও পাবেন।
‘নগদ’ মূলত গ্রাহকদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করতে ব্যাংক টু নগদ অ্যাড মানি সার্ভিসের সুযোগ বৃদ্ধি করছে। ফলে কোনো চার্জ ছাড়াই, ব্যাংক-এর ইন্টারনেট ব্যাংকিং গ্রাহকরা যেকোনো ‘নগদ’ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন মুহূর্তেই। এরই মধ্যে বাংলাদেশের ৩০টিরও বেশি ব্যাংক থেকে অ্যাড মানি সুবিধা নিতে পারছেন ‘নগদ’ গ্রাহকরা।
বিনিয়োগবার্তা/এমআর//



