বাউবি

বাউবির ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০২২ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। 

এবার বাউবি’র এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৪ হাজার ৬০৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাসের হার ৬৫ দশমিক ৫৯ ভাগ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৩ জন ছাত্র এবং ৫ হাজার ৬০৫ জন ছাত্রী। একই সঙ্গে ১ম বর্ষের ২৫ হাজার ৫৩১ জন শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।

ফলাফল www.bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.ac.bd ঠিকানায় পাওয়া যাবে।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)