চার মাসে ৯০,৯০২ কোটি টাকা রাজস্ব আদায়
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের (২০২২-২৩) জুলাই-অক্টোবর মেয়াদে ৯৭ হাজার ৩০৬ দশমিক ৮৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯০ হাজার ৯০১ দশমিক ৯৯ কোটি টাকা আদায় করেছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের (২২ অর্থবছর) তুলনায় অক্টোবরে এ পর্যন্ত রাজস্ব সংগ্রহ গড়ে ১৪ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।
২০২১-২০২২ অর্থবছরে জুলাই-অক্টোবর মাসে রাজস্ব আদায় হয়েছে ৭৯ হাজার ৬২২ দশমিক ৬৬ কোটি টাকা।
এনবিআর সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৪০৪ দশমিক ৮৭ কোটি টাকার ঘাটতি দেখা গেলেও, জুলাই-অক্টোবর মেয়াদে সামগ্রিক রাজস্ব আদায় রাজস্ব বোর্ডের জন্য উৎসাহব্যঞ্জক।
বাংলাদেশের চলতি অর্থবছরে (জুলাই ২০২২-জুন ২০২৩) এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা।
বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//



