আন্দোলনের নামে আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক: ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
বুধবার (২৩ নভেম্বর) রাজশাহী পুলিশ লাইন্সে মাদক ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আরো বলেন, রাজশাহী হোম অব পুলিশ। এখানে পুলিশ একাডেমি রয়েছে। ফলে এখানে আসলে ভালো লাগে। বর্তমানে রাজশাহীর মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। মানুষ ভ্রমন পিপাসু। এখান থেকে কক্সবাজারের বিমান চলাচল করছে। গনমাধ্যম কর্মী, শিক্ষাবিদ, রাজনীতিবিদসহ সকলে মিলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন পুলিশের নিয়োগে ড্রপ টেস্ট করা হচ্ছে।
কোনে ব্যক্তির মাদক ধরা পড়লে পুলিশের চাকরি হবে না। তাই নিজেদের সন্তান কি করছে, কার সাথে মিশছে, মাদকাসক্ত হচ্ছে কিনা খোঁজ রাখতে হবে। দেশীয় মুল্যবোধ জাগ্রত করতে হবে। হোম অব পুলিশ হিসেবে নিজের এলাকার মাদক ও সন্ত্রাস মুক্ত থাকবে বলে মনে করেন আইজিপি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) এঁর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহবায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।
বিনিয়োগবার্তা/এমআর//



