টুইটার কর্মীদের সুখবর দিলেন ইলন মাস্ক
বিনিয়োগবার্তা ডেস্ক: টুইটারের মালিকানা হাতে নেয়ার পর গত তিন সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছেন মার্কিন ধনকুবের ও প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক। তবে আর ছাঁটাই নয়, এবার নতুন কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
গত ২৮ অক্টোবর টুইটারের দায়িত্ব নেন ধনকুবের মাস্ক। চলতি মাসের ১ তারিখেও প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিল ৭৫ হাজার এর বেশি। কিন্তু মাত্র তিন সপ্তাহ পর এ সংখ্যা কমে এসে এখন ২৭ হাজার। তবে তাদের সবাইকে বরখাস্ত করা হয়নি, অনেকে স্বেচ্ছায়ও চাকরি ছেড়েছেন।
সব মিলিয়ে টুইটারের দেউলিয়া হওয়ার আশঙ্কা বাড়িয়েছিলেন মাস্ক। এবার জানান দিচ্ছেন নতুন পরিকল্পনার। সংস্থাটির প্রকৌশল ও বিক্রয় বিভাগে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দ্য ভার্জ-এর উপ-সম্পাদক অ্যালেক্স হিথ।
বিনিয়োগবার্তা/এসএল//



