বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই

রাজনৈতিক অস্থিরতা ও কোভিডের কারণে প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জাপানে রাজনৈতিক অস্থিরতা ও কোভিডের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর স্থগিত করা হয়েছে বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

রবিবার (২৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর আমরা স্থগিত করেছি। তবে তারা প্রস্তুত আছে। একাধিক কথা চিন্তা করে সফর স্থগিত করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছেন। এ দাওয়াতটা আমরা দুই বছর আগে পেয়েছিলাম। কোভিডের কারণে দুই বছরের অধিক সময় হলেও যাওয়া যায়নি। এবার সব ফাইনাল করা হয়েছিল। কিন্তু সম্প্রতি জাপান সরকারের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। পরপর তিনজন প্রভাবশালী মন্ত্রী পদত্যাগ করেছেন এরইমধ্যে। 

তিনি আরও বলেন, এর মধ্যে আমরা জানতে পেয়েছি জাপানের সংসদে কিছু প্রস্তাব আসবে, বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে। তিনি (জাপান প্রধানমন্ত্রী) খুব ব্যস্ত আছেন। দ্বিতীয়ত কোভিডের কারণ। জাপানের এখনও কোভিডের জন্য কোয়ারেন্টাইন করতে হয়। তারা ১০ জনের মতো অনুমতি দেবে। তবে আমরা তো বিরাট দল নিয়ে যেতে চাই, মানে ব্যবসায়ীরা যাবেন। 

তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ীদের নিয়ে যেতে চাই, যেন আমাদের দেশে বিনিয়োগ বাড়ে। তাদের সঙ্গে আমাদের বিনিয়োগ বাড়ছে। কিন্তু আমরা আরও বিনিয়োগ চাই। আমরা অবশ্যই জাপানে যাব। প্রধানমন্ত্রী সফর স্থগিত নিয়ে অন্য কোনো চিন্তা-ভাবনা না করার পরামর্শ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। জাপান আমাদের ভালো বন্ধু।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর নভেম্বরের নির্ধারিত তারিখে হচ্ছে না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)