জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে মেয়েরা

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

সোমবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন। 

জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬.০৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ,  ঢাকা বোর্ডে ৯০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, দিনাজপুরে ৮১.১৪ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ, সিলেট ৭৮.৮২ শতাংশ। এদিকে মাদরাসা বোর্ডে ৮২.২২ শতাংশ আর কারিগরি বোর্ডে ৮৪.০৭ শতাংশ।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)