নতুন ২ ও ৫ টাকার নোট

২ ও ৫ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: বাজারে আসছে নতুন দুই টাকা ও পাঁচ টাকার নোট। আগামীকাল (মঙ্গলবার) থেকেই পাওয়া যাবে এসব নোট।

সোমবার (২৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিনিয়র অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থবিভাগ।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত দুই টাকা ও পাঁচ টাকার নোটে সিনিয়র অর্থ সচিবের স্বাক্ষর সংযোজন করে এ নোট মুদ্রণ করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ইস্যু করা হবে।

বিনিয়োগবার্তা/এমআর// 


Comment As:

Comment (0)