নৌ-ধর্মঘট

সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (২৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠনের বৈঠকের পরে এ ঘোষণা দেওয়া হয়।

এদিন বিকেল বিজয়নগরে শ্রম ভবনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটি, শিপিং করপোরেশন, নৌযান মালিক ও শ্রমিকদের নেতারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)