পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আইসিএসবি কাউন্সিলের সাক্ষাৎ
লক্ষ্য অর্জনে আইসিএসবিকে সহযোগিতা করবে পরিকল্পনা মন্ত্রনালয়
নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) কাউন্সিলের সদস্যরা।
মঙ্গলবার ( ২৯ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নানের সাথে প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এর নেতৃত্বে আইসিএসবির কাউন্সিল সদস্যগণ তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।
কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম. এ. মান্নান এমপিকে অভিনন্দন জানান এবং তাকে আইসিএসবি’র কাউন্সিল সদস্যগণের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রীকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।
এসময় পরিকল্পনামন্ত্রী তাদের কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।
কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মন্ত্রীকে আসন্ন “৯ম আইসিএসবি কর্পোরেট গভরনেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০২১” সম্পর্কে অবহিত করেন এবং অনুষ্ঠানটিতে “বিশেষ অতিথি” হিসাবে অংশগ্রহন করার জন্য অনুরোধ জানান। এসময় তিনি তাদেরকে ধন্যবাদ জানান এবং উক্ত অনুষ্ঠানে “বিশেষ অতিথি” হওয়ার জন্য সম্মতি প্রদান করেন।
প্রতিনিধি দলের সদস্যগণ মন্ত্রী মহোদয়কে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।
সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এম নুরুল আলম এফসিএস; ভাইস প্রেসিডেন্ট, এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস; ট্রেজারার, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস; কাউন্সিল সদস্য, অলি কামাল এফসিএস; কাউন্সিল সদস্য, মোঃ শরিফ হাসান এফসিএস; কাউন্সিল সদস্য, মোহাম্মদ হারুন আর রশীদ এফসিএস; কাউন্সিল সদস্য, আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত; কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এসিএস; সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা আইসিএসবি, মোঃ জাকির হোসেন; এবং নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব),মোঃ শামিবুর রহমান এফসিএস; আইসিএসবি উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এমআর//



