ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল আগামী ৪ ডিসেম্বর থেকে সাময়িক বন্ধ থাকবে।

বুধবার (৩০ নভেম্বর) সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইনের নির্মাণকাজ চলমান রয়েছে। 

কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। 

দ্রুত কাজ শেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান শরিফুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। 

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন বন্ধ থাকবে। এ রুটে প্রতিদিন ২৬টির মতো ট্রেন চলাচল করে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)