BPS_5996

নতুন স্টেডিয়াম নারীবান্ধব করে ডিজাইন করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যে সকল জেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেসব স্টেডিয়াম নারীবান্ধব অর্থাৎ নারী খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করে প্রকল্পগুলোর ডিজাইন সংশোধনপূর্বক দ্রুত বাস্তবায়নের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত এই কমিটির ৩০তম বৈঠক কমিটির সভাপতি মো: মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য আব্দুল মান্নান এবং আরমা দত্ত বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন পর্যন্ত সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও হালনাগাদ অবস্থা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

বৈঠকের শুরুতে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের যে সকল সদস্য  শাহাদাৎ বরণ করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাস্তবায়ন,  পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন। 
                বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)