তক্ষক উদ্ধার

সুনামগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে বিজিবি। কিন্তু এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।

বুধবার (৩০ নভেম্বর)  উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউরগড় গ্রাম থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, ২৮ ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ লাউরগড় বিওপির সুবেদার মো. সাইদুর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। 

ঐ সময় বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাধাঘাট ইউনিয়নের লাউরগড় নামক স্থানে তক্ষকটি উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ৫০ লাখ টাকা। তবে এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক মো. মাহবুবুর রহমান। 

তিনি বলেন, উদ্ধার করা তক্ষকটি বনবিট কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিনিয়োগবার্তা/এমকুর/এমআর//


Comment As:

Comment (0)