এক্সপো গ্রুপ ও ইরিশা লিমিটেড

এক্সপো গ্রুপ থেকে পণ্য নেবে জাপানের ইরিশা লিমিটেড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে পণ্য আমদানির জন্য এক্সপো গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাপানের ইরিশা লিমিটেড। 

এ চুক্তির আওতায় ইরিশা লিমিটেড বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, আর্টিফিশিয়াল লেদার ও কৃষিজাত পণ্য নেবে।

জাপানের রাজধানী টোকিওতে ১ ডিসেম্বর এক্সপো গ্রুপের এমডি আসাদ চৌধুরী এবং ইরিশা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুবর্ণা নন্দী নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন।

শুক্রবার (২ ডিসেম্বর) এক্সপো গ্রুপের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই চুক্তির আওতায় এক্সপো গ্রুপের অক্সিজেন ব্র্যান্ডের জেনুইন লেদার গুডস, এক্সপো আর্টিফিশিয়াল লেদার এবং লেদার গুড, ফোম, মেট্রিক্স, পিলো এবং রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের উৎপাদিত কেমিক্যালমুক্ত কৃষিপণ্য যাবে জাপানের ভোক্তাদের কাছে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এক্সপো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদ চৌধুরী বলেন, ইরিশা লিমিটেড জাপানের ক্রেতাদের কাছে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। 

বাংলাদেশ থেকে কেমিক্যালমুক্ত কৃষিপণ্য এবং শতভাগ সঠিক চামড়াজাত পণ্য ও আর্টিফিশিয়াল লেদার, মেট্রিক্স, ফোম আমদানি করবে।

জাপানের বাজারে ইরিশার মাধ্যমে বছরে এক কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে এক্সপো গ্রুপের।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)