বাংলাদেশ ব্যাংক

স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর, ২০২২) হতে এই বর্ধিত মূল্য কার্যকর হবে।

২২ ক্যারেট স্বর্ণদ্বারা প্রস্তুতকৃত ১০ গ্রাম ওজনের ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য $৭৫,০০০.০০ (টাকা পঁচাত্তর হাজার মাত্র) পুনঃনির্ধারণ করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধিজনিত কারণে স্মারক স্বর্ণমুদ্রার মূল্য বৃদ্ধি করা হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)