হাসাম মাহমুদ ১২

কপ-২৭ প্রত্যাশা ও প্রাপ্তি : ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে মতবিনিময়

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সৃষ্ট ‘লস এন্ড ড্যামেজ’ বিষয়টিকে গুরুত্ব দিয়েছে বিশ্ব সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক: সদ্য সমাপ্ত কপ-২৭  সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সৃষ্টলস এন্ড ড্যামেজবিষয়টাকে বিশ্ব সম্প্রদায় বেশি গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সাথে কপ-২৭ সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা প্রাপ্তি বিষয়ে মতবিনিময়কালে এ তথ্য জানান মন্ত্রী হাছান মাহমুদ

 ফোরামের সভাপতি কাওসার রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ উল হক, সদস্য সাজু রহমান, হাবিব রহমান প্রমুখ সভায় অংশ নেন

মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন

পরিবেশবিদ . হাছান সময় বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করার জন্য আমরা যে বৈশ্বিক চুক্তিতে উপনীত হয়েছি, তা বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একটা বৈশ্বিক ঐক্যমত তৈরি করার লক্ষ্যেই কপ সম্মেলনগুলো হয়

তিনি বলেন, পরিবেশ পরিবর্তনজনিতলস এন্ড ড্যামেজএর জন্য বিশেষ তহবিল গঠনের দাবি আমাদের বহুদিনের শেষ পর্যন্ত প্যারিস এগ্রিমেন্টের নম্বর অনুচ্ছেদে এটিকে স্বীকার করে নেওয়া হলেও কোনো অগ্রগতি হচ্ছিল না মিশরে কপ-২৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট এবং বৃটিশ প্রধানমন্ত্রীসহ বিশ্বের প্রায় একশরাষ্ট্রপ্রধান-সরকার প্রধানরা গিয়েছিলেন এবং এবারের অন্যতম অগ্রগতি হলো যে, বিশ্ব সম্প্রদায়লস এন্ড ড্যামেজবিষয়টাকে গুরুত্ব দিয়েছে

মন্ত্রী জানান, কপ-২৭ সম্মেলনে অনেকেই কার্বন নিঃসরণ কমানোর জন্য আগের চেয়ে বেশি কমিটমেন্ট করেছে আমাদের সরকারও ২০৪১ সালের মধ্যে মোট জ্বালানির ৪০% নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সোলার, গ্রিনপাওয়ার, জলবিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে এসবের জন্য একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে এটি খুব ভালো দিক ভাবনার বিষয় এতোকিছুর পরও বিশ্বের তাপমাত্রা ১৮৮০ সালের ভিত্তি তাপমাত্রা থেকে . ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা রয়েছে, এখন . ডিগ্রি বেড়েছে আর তাতেই সার্বিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকায় দাবানল, পাকিস্তানে যারা পানির সাথে খুব বেশি পরিচিত নয়, সেখানে বন্যা দেখা যাচ্ছে

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)