রোকেয়া পদক

 ‘বেগম রোকেয়া পদক’ পেলেন পাঁচ বিশিষ্ট নারী

নিজস্ব প্রতিবেদক: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ বিশিষ্ট নারীকেবেগম রোকেয়া পদক ২০২২প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদকপ্রাপ্তরা হলেন রহিমা খাতুন, অধ্যাপক কামরুন নাহার বেগম, ফরিদা ইয়াসমীন, . আফরোজা পারভিন নাসিমা বেগম।

শুক্রবার ( ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি তাদেরকে পদক তুলে দেন।

প্রতি বছরের মতো বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

পদক প্রাপ্তদের প্রত্যেককে একটি করে স্বর্ণ পদক, চার লাখ টাকার চেক সনদপত্র প্রদান করা হয়।

নারী অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদক পেয়েছেন চট্টগ্রামের প্রফেসর কামরুন নাহার বেগম। নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক বিজয়ী হলেন সাতক্ষীরা জেলার ফরিদা ইয়াসমিন (জন্মস্থান খুলনা), নড়াইল জেলার . আফরোজা পারভীন সাহিত্য সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক পেয়েছেন।

পল্লী উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পদক পেলেন ঝিনাইদহ জেলার নাছিমা বেগম এবং নারী শিক্ষায় বিশেষ অবদান রাখায় পদক পেলেন ফরিদপুর জেলার রহিমা খাতুন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)