বাকৃবির অষ্টম সমাবর্তনের রেজিস্ট্রেশন শেষ ১৫ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অষ্টম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)। সমাবর্তনে অংশ নিতে গ্রাজুয়েটদের অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটরা https://bau.edu.bd/convocation -এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে।
সমাবর্তন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি বাবদ স্নাতক পর্যায়ে দেড় হাজার টাকা, স্নাতকোত্তর পর্যায়ে দুই হাজার টাকা এবং পিএইচডি পর্যায়ে চার হাজার টাকা জমা দিতে হবে। সমাবর্তনে স্নাতক পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২১ সালের জানুয়ারি-জুন সেমিস্টার পর্যন্ত যারা গ্রাজুয়েট হয়েছেন সবাই অংশ নিতে পারবে। এছাড়াও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২২ সালের এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টার পর্যন্ত যারা ডিগ্রি লাভ করেছেন সবাই অংশ নিতে পারবে। এদিকে পিএইচডি পর্যায়ে যেসব শিক্ষার্থী ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মূল সার্টিফিকেট নেননি, তারাও সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের যেকোনো দিন অষ্টম সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেছে বাকৃবি কর্তৃপক্ষ।
বিনিয়োগবার্তা/এমআর//



