বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোঃ মর্তুজ আলী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ-৭ এর পরিচালক মোঃ মর্তুজ আলী গত রবিবার (১১ ডিসেম্বর) তারিখে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকে সুদীর্ঘ ২৯ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব আলী ইতোপূর্বে ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ (বর্তমানে ব্যাংক পরিদর্শন বিভাগ-২) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মর্তুজা আলী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে এমএসসি.এজি. ইকন ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে অদ্যাবধি সাফল্যের সাথে অর্পিত দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সুদীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া, রাজশাহী ও রংপুর অফিসে এবং প্রধান কার্যালয়ের কৃষি ঋণ বিভাগে সাফল্যের সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও শ্রীলংকা ভ্রমণ করেন।
বিনিয়োগবার্তা/এমআর//



