পানি ভবনের সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী

হাওরের টেকসই উন্নয়নে গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, হাওরের টেকসই উন্নয়নে পরিবেশের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হবে। হাওরের সঙ্গে খাদ্য উৎপাদন ও মৎস্য উৎপাদন রয়েছে, যা সামগ্রিক রাষ্ট্রের উন্নয়নে অংশীদার।

বুধবার (১৪ ডিসেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে হাওর অঞ্চলের টেকসই বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, সব কিছু ছাপিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ। যারা সরকারের বিরোধিতা করে তারও অনুধাবন করে এ কথা। আমরা এমন একজন রাষ্ট্রনায়ক পেয়েছি যিনি খুবই কৌতূহলী। তার কৌতূহলেই আজকের পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল এমনকি মহাকাশে স্যাটেলাইট। আপনারা বাস্তবধর্মী আইডিয়া দেন, তা বাস্তবায়নের পথ মসৃণ করবেন বঙ্গবন্ধুকন্যা।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ফজলুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন- পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এনামুল হক শামীম, সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ও বিশিষ্ট পানিসম্পদ বিশেষজ্ঞ ড.আইনুন নিশাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএম রেজাউল মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব পানি সম্পদ মন্ত্রণালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)